পাচারকারীরা অবৈধভাবে বাংলাদেশে বার্মিজ সিগারেট পাচার করার পূর্বে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশ থেকে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর থানার পুলিশ প্রচুর পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়। কৈলাসহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত থেকে গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে পুলিশ।

এব্যাপারে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, পুলিশের কাছে গোপন খবর ছিল যে, কৈলাসহর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দিয়ে অবৈধভাবে বার্মিজ সিগারেট পাচার হবে। সেই খবর অনুযায়ী কৈলাসহর থানার পুলিশ অফিসার আশীষ পালের নেতৃত্বে বিশাল পুলিশ এবং ত্রিপুর স্টেট রাইফেলস বাহিনীর জওয়ানরা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের পাশে গিয়ে তল্লাশী শুরু করে তিন বান্ডিল বার্মিজ সিগারেট উদ্ধার করে। যদিও বার্মিজ সিগারেটের আশেপাশে কোন পাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ । উদ্ধারকৃত বার্মিজ সিগারেটগুলির বাজার মূল্য ৫ লক্ষ টাকা হবে বলে ওসি সুকান্ত সেন চৌধুরী জানান। পুলিশ এই ঘটনায় পাচারকারীদের আটক করার জন্য তদন্ত শুরু করেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *