দুই গাড়ির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ২৭ ডি জাতীয় সড়কে। রাস্তার উপর পুড়ে ছাই দুই গাড়ি। ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও ঘটনা কে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর এলাকায়।দুর্ঘটনার পরেই গাড়ি ফেলে পালিয়ে যায় দুই গাড়ির চালক।

জানাগিয়েছে, ট্রেলার টি শিলিগুড়ির দিক থেকে ডুয়ার্সের দিকে যাচ্ছিলো। উল্টো দিক থেকে আসছিলো একটি অ্যাম্বুলেন্স। রাত সাড়ে এগারোটা নাগাদ নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘক্ষন জাতীয় সড়কে যানচলাচল বন্ধ থাকে।পুলিশ এবং দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে এনে পরিস্থিতি স্বাভাবিক করে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *