সকাল সকাল চা বাগানে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়লেন কালচিনি বিধানসভা বিজেপি প্রার্থী বিশাল লামা। এদিন সকালে চিঞ্চুলা চা বাগানে প্রচার চালালেন বিজেপির বিশাল লামা।

চা বাগানে প্রচারে বিশাল লামা চা শ্রমিকদের নুন্যতম মজুরি চালু, পি এফ জমা, গ্যাচুইটি প্রদান, বন্ধ চা বাগান খোলা সহ একাধিক ই্যসু তুলে ধরেন।
প্রার্থী বিশাল লামা জানান পনেরো বছরে তৃণমূল সরকার চা শ্রমিকদের জন্য বিশেষ কিছু করেনি।

