রাজ্যের ২৯১ টি আসনে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এদিন ঘোষণার পরেই দেখা যায় জলপাইগুড়ির ধুপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা হয়। নাম উঠে আসে ধূপগুড়ির বিদায়ী বিধায়ক নির্মল চন্দ্র রায়ের। এদিকে নাম ঘোষণা হতেই ঢাক ঢোল পিটিয়ে প্রার্থীকে নিয়ে এক প্রচার মিছিল শুরু করে ধুপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।এদিন বাড়ি থেকে বেরিয়ে ধূপগুড়ির রাজপথ হয়ে সোজা মায়ের স্থানে গিয়ে মায়ের কাছে ভক্তিভরে পুজো দেন।

পরে নেতা কর্মীদের সাথে প্রচারে নেমে দেওয়াল লিখন করেন এবং দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। জানা যায় গত ২০২৩ সালের ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস বাই ইলেকশনের জিততে মরিয়া প্রচেষ্টা চালান। যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে অধ্যাপক নির্মল চন্দ্র রায় 97,613 ভোট, বিজেপি প্রার্থী তাপসী রায় 93,304 ভোট এবং সিপিআইএমের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় 13,758 পান। প্রায় 4309 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় ধুপগুড়ি বিধায়ক হিসেবে শপথ নেন।যদিও বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা হয়নি।

