বরাত জোরে প্রাণে বাঁচলো দুজন সাইকেল আরোহী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার বামনী ব্রিজ সংলগ্ন ৪৮ নং এশিয়ান হাইওয়ের এলাকায়। গতকাল রাত আনুমানিক এগারোটা নাগাদ একটি মাল বজায় লরি গয় কাটা থেকে ধূপগুড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে একটি বাড়িতে ঢুকে যায়।

প্রত্যক্ষদর্শীদের কথায় দুজন সাইকেল আরোহী দাঁড়িয়ে থাকলে তাদেরকে ধাক্কা মেরে এক্কেবারে বাড়ির ভিতরে ঢুকে যায় লরিটি। এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হাতাহতের কোন খবর নেই। ঘটনার খবর পেয়ে ধূপগুড়ি দমকল বাহিনী আহত দুজনকে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন। এবং গাড়িটিকে উদ্ধার কাজের জন্য ধুপগুড়ি থানার পুলিশ রয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *