শিলিগুড়ি মহানন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় বুধবার সকালে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিশেষ মহড়া চালানো হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা যাচাই ও সতর্কতা বাড়ানোর লক্ষ্যে মহড়া পরিচালনা করা হয়।

ব্রিজের নিচে ও আশপাশের এলাকায় বিএসএফ জওয়ানরা তল্লাশি অভিযান চালান এবং যানবাহন ও পথচলতি মানুষের ওপর নজরদারি করেন। সন্দেহভাজন গতিবিধি চিহ্নিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এই মহড়া করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, শিলিগুড়ি করিডোর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডকে যুক্ত করে, ফলে এই অঞ্চলটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর বলে বিবেচিত।

