ভারতীয় এক ব্যক্তিকে বাবা সাজিয়ে অবৈধভাবে এ দেশে বসবাসের অভিযোগে। ধৃতের নাম ওমর ফারুক বেপারী। বুধবার ওই ব্যক্তিকে দিনহাটা আদালতে তোলা হয়। উল্লেখ্য মঙ্গলবার দিনহাটার পুটিমারি এলাকা থেকে ওমরকে গ্রেফতার করে পুলিশ। এদিন আদালতে তোলার আগে ওমরকে দিনহাটা হাসপাতলে তার শারীরিক পরীক্ষার করাহয়। ধৃত ব্যাক্তি জানিয়েছে আমার বিরুদ্ধে সব চক্রান্ত চলছে।

আমার এখানে পরিবার আছে ছেলে আছে, আমি এখানে ব্যবসা করি দীর্ঘ বছর ধরে। জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি দিনহাটা চৌধুরীহাট ও নয়ারহাট দুই এলাকাতে রয়েছে। ইতিপূর্বেও ওই ব্যক্তিকে অস্ত্র মামলায় পুলিশ গ্রেপ্তার করেছিল। ফের এদিন তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বাংলাদেশের ওমর ফারুক এদেশে আসে। এখানকার এক ব্যক্তিকে বাবা সাজিয়ে সে বসবাস করছিল।বিষয়টি নিয়ে একটি অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই দিনহাটার পুটিমারি এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এদিন ঐ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বুধবার তাকে আদালতে তোলা হয়।

