লাইভস্টক পারমিটের গাড়ি ছাড়াই অবাধে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মহিষ।গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি থানার পুলিশ অভিযান চালিয়ে মহিষসহ পাঁচজনকে গ্রেফতার করল। মঙ্গলবার এনজেপি থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে খবর ছিল যে বিহার থেকে একটি দশ চাকার ট্রাক করে কিছু মহিষ অবৈধ-ভাবে নিয়ে যাওয়া হচ্ছে আসামে। সেই মত মঙ্গলবার রাত্রে ফুলবাড়িতে নাকা চেকিং শুরু করে পুলিশ।

সেখানেই আটক করা হয় ওই ট্রাকটিকে। তাতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১৮ টি মহিষ ও ১৮ টি শাবক মহিষ।গ্রেফতার করা হয় এমডি ফজরুল হক, এমডি আলী, শাহ আলম,জাভেদ আলি, ও আহার আলীকে। এদের সকলের বাড়ি বিহারে বলে জানাগেছে।ট্রাকটি আটকের পর মহিষগুলিকে ফুলবাড়ীর খোয়ারে রাখা হয়েছে।অন্যদিকে ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সরকারি নিয়ম মেনে লাইভ স্টক পারমিটের গাড়িতেই গবাদি পশু পরিবহন করতে হয়, এছাড়াও খাদ্যপণ্য জল এবং পশুদের স্বাস্থ্য পরীক্ষা নথি রাখতে হয় এক্ষেত্রে কিছুই ছিল না বলে অভিযোগ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *