আলিপুরদুয়ার ১ নং ব্লকের চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের উত্তর কামসিং এলাকার ১২/৪৭ নং বুথের চোপোরো নদীর উপর ১২ মিটার জয়েন্ট ব্রিজ, ১২/৪৮ নং বুথের সরঘু উড়াও এর বাড়ি হইতে বিনোদ উড়াও এর বাড়ি পর্যন্ত সিমেন্ট কংক্রিট রাস্তা এবং ১২/৭০ নং বুথে ৬ মিটার স্পেন কালভার্ট ব্রিজ এর শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে।

এলাকায় রাস্তা ও কালভার্ট ব্রিজ হওয়াতে উত্তর কামসিং এলাকার স্থানীয় মানুষজন অনেকটাই খুশি। আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে বলেন, এই এলাকার স্থানীয় মানুষজনের দীর্ঘদিনের দাবি ছিল তাই আমি এলাকার স্থানীয় মানুষদের দাবিকে মান্যতা দিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কথা দিয়ে কথা রাখেন অন্য কোন রাজনৈতিক দলের মত নয়। তাই আজকের এই শুভদিনে দিদিকে শতকোটি প্রণাম জানাই।

