সোমবার সকালে এ ঘটনা মালদহের মানিকচকের নুরপুরের শেখটোলা গ্রামে। সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়। তাতে এক সিভিক ভলান্টিয়ার জখম হয়েছেন। একজন এএসআইও আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রেই জানা গিয়েছে, নুরপুর গ্রাম পঞ্চায়েতের শেখটোলা, হাকিমটোলা, মণ্ডলপাড়া, ডাল্লুটোলা গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার রমরমা চলছে বলে অভিযোগ। পাশাপাশি সেখানে জুয়ার ঠেকও নিয়মিত বসে। এদিন সকালে মাদকের কারবারের বিরুদ্ধেই অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত দু’জনকে আটক করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে।

