ফাঁসিদেওয়া এলাকায় আদিবাসী গর্ভবতী মহিলাকে মারধোর করার প্রতিবাদে আলিপুরদুয়ারে বিজেপির প্রতিবাদ মিছিল।সোমবার আলিপুরদুয়ার বিজেপি জেলা কার্যালয় থেকে ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল আয়োজিত হয়। মিছিলটি শহড়ের বিভিন্ন এলাকা পরিক্রমা করে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যা সামনে পৌঁছলে পুলিশ বেড়িগেট দিয়ে মিছিলটি আটকে দেয়।

এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ শুরু প্রতিবাদ স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। বিজেপির প্রতিনিধি দল আলিপুরদুয়ারের মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ঘটনার সঠিক বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা, কালচিনি বিধায়ক বিশাল লামা, বিজেপি জেলা সভাপতি মিঠু দাস সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *