রবিবার মর্মান্তিক ঘটনাটি ঘটে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গরম বস্তি সংলগ্ন জঙ্গল এলাকায়। জানাগেছে এদিন সকালে জংশন বাইরাগুড়ি ভুটিয়া বস্তি এলাকার বাসিন্দা মিসেম রভা ৬০ গ্রামের অন্যান্য সঙ্গীর সঙ্গে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গরম বস্তি সংলগ্ন জঙ্গলে জ্বালানির কাঠ কুড়োতে যায়। গভির জঙ্গলে যেতেই আচমকা মিসেম রাভা’র ওপর একটি বাইসন আক্রমণ করে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিসেম রাভা।

তাঁর মাথায় গুরুতর ছোট লাগে। সেই সময় অন্যান্যরা চিৎকার করলে আশপাশের বনবস্তির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরাও ঘটনাস্থলে পৌঁছায়। আশঙ্কাজনক অবস্থায় মিসেম রাভা’কে আলিপুরদুয়ার জেলা হাসপতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বিষাদের ছায়া গোটা এলাকায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *