মহা শিবরাত্রিতে পুণ্য লাভের আশায় গঙ্গাঘাটে স্নান করে, পবিত্র গঙ্গাজল নিয়ে রওনা দিবে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে। শিব লিঙ্গে জল ঢালবে ভক্তরা।

শনিবার থেকে মানিকচক ঘাটে আসতে শুরু করেছে ভক্তরা।মানিকচক ঘাটে আগত ভক্তদের কথা মাথায় রেখে ভক্তদের সেবার উদ্দেশ্যে মানিকচক বিজেপি প্রাধান কার্যালয়ে ক্যাম্প করে সেবাদান কর্মসূচি।এদিন আগত ভক্তদের হাতে শরবত,ফলমূল বিতরণ করেন দক্ষিণ মালদা জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল।

