আজ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ ফাল্গুনী মেলা। উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও আদিবাসী মন্ত্রী বুলুচিক বরাইক।
ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ফাল্গুনী মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রঙিন আলো সেজে উঠেছে মন্দির। মেলায় দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন, ফলে ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। সেই কারণে মন্দির এবং মেলা প্রাঙ্গনে আটোসাটো করা হচ্ছে নিরাপত্তা।

মেলায় সিসিটিভি ক্যামেরা, নজর মিনার, ড্রপ গেট সহ ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। ইতিমধ্যেই দোকান থেকে শুরু করে নাগরদোলা সমস্ত কিছুই এসেছে মেলা চত্বরে সাজিয়ে ফেলা হয়েছে মেলা চত্বর দোকানদাররাও লাভের আশায় পসরা সাজিয়ে বসে রয়েছে । মেলার মাঠে জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে বসানো হচ্ছে বড় শিব মূর্তি।এছাড়াও এবছর মেলায় প্লাস্টিক বর্জন নিয়ে লাগাতার প্রচার চালাবে জেলা পরিষদ। কেউ প্লাস্টিক ব্যবহার করলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা পরিষদের সভাধিপতি জানিয়েছেন।

