২৬ শের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বিজেপি ছেডে তৃণমূল কংগ্রেসে যোগদান কুমারগ্রাম ব্লকের ভল্কা বারবিশা দুই গ্রামপঞ্চায়েতের বারুইপাড়া এলাকায়। শুক্রবার বিজেপি ছেড়ে পাঁচটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতাদের। বিজেপির ভাঙন অব্যাহত কুমারগ্রাম ব্লকের ভল্কা দুই গ্রামপঞ্চায়েতে এমনটা জানিয়েছেন তৃণমূলের স্থানীয় নেতারা।

তবে ভল্কা দুই গ্রামপঞ্চায়েতের বিজেপি নেতা তথা তিন নং মন্ডল বিজেপির সহ সভাপতি কমল দাসের দাবি বাড়ইপাড়া মাঝেরডাবরী এলাকার সক্রিয় বিজেপি কর্মীরা কোন দিন তৃণমূলে যাবে না, তারা কঠিন সময়ের মধ্যেও বিজেপি করে এসেছে। এদিন তৃণমূলের যোগদান কর্মসূচীতে নবাগতদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা আইএনটিটি ইউ সি সভাপতি বিনোদ মিঞ্জ, ভল্কা দুই নং অঞ্চল তৃণমূল সভাপতি ভিক্টর রায়, অঞ্চল চেয়ারম্যান আজিত রায়, উপপ্রধান তপন রায়, তৃণমূল নেতা উমেশ দাস রা।

