বাংলা সাথে বিহার-সিকিম সংযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক শিলিগুড়ির দার্জিলিং মোড়ে জাতীয় সড়কের (NH) বিস্তারের কাজ জোরকদমে চলছে। দীর্ঘদিন ধরেই অতিরিক্ত যানবাহনের চাপে এই রাস্তায় ব্যাপক যানজট তৈরি হচ্ছিল। সেই সমস্যা মেটাতে রেলের সহযোগিতায় রেলওভার ব্রিজ (ROB) নির্মাণের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন ঘন্টা নির্দিষ্ট সময়সীমা ধরে গার্ডার বসানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, মোট ছ’টি গার্ডার বসানো হবে।
কাজের স্বার্থে প্রতিদিন গভীর রাতে প্রায় তিন ঘণ্টা রেলপথ ব্লক রাখা হচ্ছে সাথে রেলে পথে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে। রাত দু’টো পর্যন্ত নির্ধারিত সময়ে এই কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

এই কাজের জেরে নির্দিষ্ট সময়ে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি সাময়িকভাবে ওই পথ দিয়ে যান চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে নির্বিঘ্নে কাজ এগিয়ে নেওয়া যায়।
এনএইচ-এর চিফ ইঞ্জিনিয়ার (উত্তর) দীপক সিং জানান, রেল দফতর, বিদ্যুৎ দফতর সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এর ট্রাফিক বিভাগের সহযোগিতায় ROB নির্মাণের গার্ডার বসানোর কাজ শুরু হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে তিন দিনের সময়সীমা ধার্য করা হয়েছে। তবুও আশা করা হয়েছে শুক্রবার রাতে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
কাজ চলাকালীন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) ডিসিপি শামসুদ্দিন আহমেদ-সহ দার্জিলিং মোড় ট্রাফিক ইন্সপেক্টর রিদাম সাহা ও বালাসন ট্রাফিক ওসি গোবিন্দ রায় ও রেলের আধিকারিকরা সহ চিপ ইঞ্জিনিয়ার সহ দক্ষ ইঞ্জিনিয়াররা।
ট্রাফিক ডিসিপি জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ারদের আশা, ROB নির্মাণ সম্পূর্ণ হলে ওই পদে রাস্তা বিস্তারের কাজ দ্রুত গতিতে হবে ফলে দার্জিলিং মোড় এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।

