মালদার বহু প্রাচীন এবং জাগ্রত মা মনস্কামনা মন্দির। মালদা সফরে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কন্ঠেও শোনা গেছে এই প্রাচীন এবং জাগ্রত মন্দিরের কথা। অভিযোগ এবারে এই মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে নাকি খোলা হচ্ছে মদের দোকান! তবে যদিও জানা গেছে এই দোকানটি সরকারি লাইসেন্স প্রাপ্ত। আর এখানেই আপত্তি জানিয়ে সোচ্চার হয়েছেন হিন্দু সমাজের একাংশ।

জেলাশাসকের কাছে এই মর্মে আজ একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে হিন্দু সমাজের পক্ষ থেকে। অভিযোগকারী কৌশিক সরকার জানান, এই মন্দিরে মায়েরা, দিদিরা পুজো দিতে আসেন। তারা পুজো দিতে এসে কি মদের বোতল দেখবেন। নিয়ম না মেনেই অবৈধভাবে মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে খোলা হচ্ছে মদের দোকান। এরই প্রতিবাদ জানিয়ে আমরা সোচ্চার হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণের আরজি জানিয়েছেন তিনি সেই সঙ্গে আগামীতে এই নিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয়েছে। তবে যদিও এই বিষয়ে ওই দোকান মালিক কোন মন্তব্য করতে চাইনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *