ডুয়ার্সের বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত হাতির উপদ্রব লেগেই রয়েছে এক মাসের ব্যবধানে হাতির হানায় দুইজনের মৃত্যু হয়েছে কুমারগ্রাম ব্লকে তাঁর মাঝেই চলছে মাধ্যমিক পরীক্ষা । এই পরীক্ষা চলাকালীন কুমারগ্রাম ব্লকের বনাঞ্চল লাগোয়া এলাকায় হাতির উপদ্রব থেকে বাঁচতে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল পুলিশ । প্রত্যেকদিন মত দিবারাত্রী পুলিশের পরিষেবা থাকলেও বনাঞ্চল লাগোয়া এলাকার জন্য স্পেশাল মোবাইল ভ্যান ব্যবস্থা করছে পুলিশ

। পরীক্ষার্থীদের যে কোন অসুবিধেতে এক ফোনেই পৌঁছে যাচ্ছে পুলিশ । পরীক্ষার্থী মনবল বাড়াতে দুর্গম এলাকা ধনতলিটাপু মারাখাতা সহ একাধিক এলাকায় প্রতিনিয়ত নজরদারি জারি রেখেছে । এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি গিয়ে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ি ওসি সুবিমল বর্মন ছাত্রছাত্রীদের সাথে এবং পরিবারের সাথে কথা বলেন । এদিন তিনি দুর্গম এলাকায় পৌঁছে পুলিশের সার্বিক সহযোগিতা কথা বলেন । পুলিশের এই মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থীর পরিবার পরিজনরা ।

