পাচারের আগে বাগডোগরা বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪ কোটি টাকার বেশি মূল্যের হিরে সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো ডিআরআই।ধৃতের নাম দীপক সুখলাল মেহেতা, দিল্লির বাসিন্দা।ডিআরআই সূত্রে জানা গিয়েছে, নেপাল থেকে হিরে এনে দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছিল অভিযুক্ত।বাগডোগরা বিমানবন্দরের বাইরে সন্দেহের ভিত্তিতে তাকে দাঁড় করানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ির ডিআরআই অফিসে নিয়ে আসা হয়। সেখানে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৮০৮.৩৫ ক্যারেট হিরে উদ্ধার হয়।

অভিযুক্ত এই হিরের কোনও বৈধ নথি দেখাতে পারেনি। উদ্ধার হওয়া হিরের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার ৬০০ টাকা।জানা গিয়েছে, দীপক সুখলাল মেহেতা কয়েকদিন আগে দিল্লি থেকে বাগডোগরায় আসে।এরপর নেপালে যায়।নেপাল থেকে হিরে নিয়ে ভারত-নেপাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে।এরপর বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে।ধৃতের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্টের ১০৪ এবং ১৩৫ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। ধৃতকে১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *