শিলিগুড়ি শহরের শিমুলগুড়ি এলাকার দেশি-বিদেশি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার এক । ধৃত সেই অভিযুক্তের নাম প্রেমলাল রায়কে(৮৪)
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার অভিযান চালায়। এবং হাতেনাতে গ্রেপ্তার করা হয় প্রেমলাল রায়কে।

পুলিশ সূত্রে খবর, প্রেমলাল রায় নিজের বাড়িতেই দীর্ঘদিন ধরে এই বেআইনি মদের কারবার চালিয়ে যাচ্ছিল। বাড়ির মধ্যেই বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ মজুত করাও ছিল। ভক্তিনগর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেফতার করে প্রেমলাল রায়কে। তার কাছ থেকে প্রচুর পরিমাণ মদ উদ্ধার হয়। ধৃত ব্যক্তিকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

