ভক্তিনগর অ্যান্টি ক্রাইম উইং-এর অভিযানে চুরি যাওয়া মোবাইল ও সোনার আংটি উদ্ধার, গ্রেপ্তার করা হলো গৃহপরিচারিকাকে। ধৃতের নাম সাহিবা খাতুন। তিনি শিলিগুড়ির ওয়ার্ড নম্বর ৪২-এর বিবেকানন্দ নগরের বাসিন্দা।
সূত্রের খবর, কয়েকদিন আগে ওই এলাকার একটি বাড়ি থেকে একটি মোবাইল ফোন নিখোঁজ হয়। এরপর গতকাল ওই বাড়ির মালিক দেখতে পান, বাড়ি থেকে একটি সোনার আংটিও উধাও হয়েছে।

এরপরই ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। তদন্তের সময় বাড়ির গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। এরপর তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি মোবাইল ও সোনার আংটি চুরির কথা স্বীকার করেন। পরে তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়।
ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *