বাইক নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘটল বিপত্তি। রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারল বাইক। সেই ধাক্কায় গুরুতর আহত হল বাইক সওয়ার দুই মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ‘মানিকচক থানার নাজিরপুর অঞ্চলের খয়েরতলা এলাকায়।

জানা গেছে, দুর্ঘটনায় আহত দুই পরীক্ষার্থীর মধ্যে একজনের নাম রাজেশ খান এবং অপরজনের নাম রাশিদ খান। দুজনেরই বাড়ি মানিকচকের নুরপুর অঞ্চলের পাঠান পাড়ায়। দুজনেই নুরপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। দুজনেরই পরীক্ষার সিট পড়েছে মথুরাপুর হাইস্কুলে। মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ষষ্ঠ দিনে তারা বাইকে চেপে পরীক্ষা দিতে যাচ্ছিল। রাজেশ খান বাইক চালাচ্ছিল এবং রাশিদ বাইকের পেছনে বসেছিল।কিন্তু খয়েরতলা এলাকায় হঠাৎ করেই রাশিদ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ডাম্পারে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। কিন্তু রাজেশের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় বলে জানা গেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *