একগুচ্ছ কাজের শিলান্যাস করা হল সোমবার। এদিন ময়নাগুড়ি পৌরসভার ১২টি পথশ্রী রাস্তার চার কাজের শিলান্যাস করা হয়।এদিন উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ময়নাগুড়ি ভিডিও প্রসেনজিৎ কুন্ডু, পৌরসভার চেয়ারম্যান মনোজ রায়, ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলররা।

এদিন ময়নাগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ১২টি রাস্তার শিলান্যাস করা হয় ,তবে ১৭টি ওয়ার্ডের মধ্যে কোথাও একটি কোথাও দুটি করে রাস্তার কাজের শিলান্যাস করা হয় এদিন। ময়নাগুড়ি পৌরসভায় মোট ২৮টি রাস্তার কাজ করা হবে বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক তমজিত চক্রবর্তী।
প্রায় পাঁচ কোটি টাকার বেশি ব্যয়ে এই ২৮ টি কাজের শিলান্যাস করা হয়েছে।তবে কিছুদিন আগে ১৪ টি রাস্তার শিলান্যাস করা হয়েছে ,আজ ১২ টি রাস্তার শিলান্যাস করা হলো।

