ভোটের মুখে ফের শুরু হতে চলেছে কোচবিহারে বিমান পরিষেবা। আগামী ১২ ই ফেব্রুয়ারী থেকে কোচবিহারে ফের শুরু হতে হলেছে যাত্রীবাহী বিমান পরিষেবা। খুঁশি কোচবিহারের ব্যবসায়ী মহল। জানাগিয়েছে আপাতত প্রতি বৃহস্পতিবার সপ্তাহে একদিন করে কোচবিহার থেকে কোলকাতা এবং কোলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিমান পরিষেবা শুরু করাহবে।

তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই কোচবিহার বিমান বন্দর থেকে পরিষেবা গুটিয়ে নিয়েছিল ইন্ডিয়া ওয়ান এয়ার সংস্থা। এবার জট কাটিয়ে ফের শুরু হতে চলেছে বিমান পরিষেবা, কোচবিহারের ব্যবসায়ীদের দাবি সপ্তাহে একদিন নয় প্রতিদিন বিমান চলুক। এদিকে বিমান বন্দর সূত্রে জানাগিয়েছে মার্চের পর থেকে পরিষেবা নিয়োমিত করার প্রচেষ্ঠা করা হবে।

