কোচবিহার জেলা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক মহানন্দ দাসের উদ্যোগে তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ট্রান্স স্মরণ দিবস। প্রসঙ্গত ৩১ শে মার্চ আন্তর্জাতিক ট্রান্স স্মরণ দিবস’ হিসেবে পালিত হয়, যার লক্ষ্য হল ট্রান্সজেন্ডারদের সমস্যাগুলি তুলে ধরা, ট্রান্সজেন্ডার নেতৃত্বকে অভিবাদন জানানো এবং একটি উপযুক্ত পরিবেশ তৈরির লক্ষ্যে নীতিগত সংস্কারে অংশগ্রহণ করা ভারতীয় পুরাণে,

মহাভারতের মতো বিভিন্ন হিন্দু গ্রন্থে ট্রান্সজেন্ডারদের পাওয়া যায়। ২০১৪ সালের ১৫ ই এপ্রিল, ভারতের সুপ্রিম কোর্ট দেশে ‘তৃতীয় লিঙ্গ’-কে স্বীকৃতি দেয় যার ফলে ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘ট্রান্সজেন্ডারদের অধিকার বিল’ প্রতিষ্ঠিত হয়। সোমবার ঈদের দিন আন্তর্জাতিক ট্রান্সজেন্ডার দিবস উপলক্ষে তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতির হলঘরে তৃতীয় লিঙ্গ ও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে সচেতনামূলক শিবির অনুষ্ঠিত হয়। সচেতনা শিবিরের আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ রোধ করা পক্সো আইন এবং লিগেল সার্ভিসেস অ্যাক্টিভিটি।

