বেশ কয়েকদিন ধরে এলাকার যুবকদের গাঁজার নেশায় আসক্ত হতে লক্ষ করছিলেন আলিপুরদুয়ার পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। হঠাৎ করে এলাকার যুবকদের মধ্যে গাঁজা আসক্তি ধরা পড়ায় চিন্তিত হয়ে পড়েন স্থানীয় অভিভাবকেরা। খোঁজ খবর নিয়ে দেখেন, এলাকার এক বাড়িতে রমরমিয়ে গাঁজার ব্যবসা চালাচ্ছিল এক যুবক।

বিষয়টি সুনিশ্চিত হতেই রবিবার গভীর রাতে পুলিশের কাছে অবৈধ গাঁজা ব্যবসার অভিযোগ করেন স্থানীয়রা। খবর পেতেই আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের বাড়িতে তল্লাশি শুরু করে। তাতেই সাফল্য পায়ে পুলিশ। অভিযুক্তের বাড়ির পেছন থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার হয়। তবে পুলিশ পৌঁছনোর আগেই অভিযুক্ত যুবক বাড়ি থেকে পালিয়ে যায়। বর্তমানে অভিযুক্ত অধরা। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। আলিপুরদুয়ার শহরের মাঝে অবৈধ গাঁজা ব্যবসার ঘটনা প্রকাশ্যে আশায় চাঞ্চল্য এলাকা জুড়ে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *