মোথাবাড়ি গোল্ডেন বিশ্বাস ক্লাবের পরিচালনায় মোথাবাড়ি চ্যাম্পিয়নশ ট্রফি ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো মোথাবাড়ি হাইস্কুল মাঠে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় মুখোমুখি গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েত।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে খেলার শুভ সূচনা করা হয়, এই খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তরবঙ্গ ও জলশেচ দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিশেষ অতিথি হিসাবে ছিলেন মতিউর রহমান,কালিয়াচক-২ নম্বর ব্লকের বিডিও কৈলাসপ্রসাদ সহ অন্যানরা। জানাগিয়াছে ২৭শে আগস্ট থেকে ১৬ টি গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এই খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের চ্যাম্পিয়ন ট্রফি ও সঙ্গে স্কুটার এবং রানার্সদের ট্রফি ও ২৫ হাজার টাকা এছাড়া ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার রয়েছে বলে জানাগিয়েছে।

