আজ খুশির ঈদ, সেজে উঠছে মসজিদ, সকলকে পবিত্র ঈদ- উল-ফিতরের শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা ইন্দ্রনগর স্থিত কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাসেমী। পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমানদের প্রধান উৎসব খুশির ঈদ বা ঈদ- উল-ফিতর । এই উৎসব মিঠি ঈদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসটি হল রমজান মাস। আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ। আজ সকালে আগরতলা গেদু মিয়া মসজিদ ও আগরতলা ইন্দ্রনগর স্থিত কেন্দ্রীয় টাউন জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের দিন সকালে সকল মুসলমান ধর্মাবলম্বী মানুষজনরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন।

এরপর তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ঈদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোটা দেশ ও রাজ্যের সাথে ত্রিপুরায় ও উদযাপিত হয় মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের অন্যতম প্রধান উৎসব ঈদ। পবিত্র রমজান মাসের শেষেই খুশির ঈদ উদযাপন করে মুসলিম ধর্মাবলম্বী মানুষজনরা। কথিত আছে, আজ থেকে প্রায় ১,৪০০ বছর আগে রমজান মাসে ইসলামের পবিত্র গ্রন্থ কোরানের প্রথম শ্লোক হজরত মহম্মদের কাছে এসে পৌঁছায়। এই মাসে তাই ইসলাম ধর্মাবলম্বী মানুষজনরা ফজরের নামাজ পড়ে রোজা শুরু করেন। সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙেন। টানা এক মাস রোজা পালনের পর আসে খুশির ঈদ বা ঈদ-উল-ফিতর। চাঁদ দেখার উপর নির্ভর করে কবে পালিত হবে খুশির ঈদ। সোমবার গোটা দেশ ও রাজ্যের সাথে ত্রিপুরায় ও পালিত হচ্ছে খুশির ঈদ। ইতিমধ্যেই এই খুশির ঈদকে কেন্দ্র করে ইসলাম ধর্মাবলম্বী মানুষজনরা নতুন পোশাক পড়ে ঈদের দিন মসজিদগুলিতে সকাল আটটায় নামাজ আদায় করেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *