ত্রিপুরা দক্ষিণ জেলা তৃষ্ণা অভয়ারণ্যের গভীর জঙ্গল থেকে বের হয়ে লুকালয়ে মানুষের বাড়িঘরে চলে আসছে কিং কোবরা সাপ। রাতে ১৫ ফুটের ও বেশি একটি কিং কোবরা সাপ রাজনগর থানার পাশে সঞ্জয় চক্রবর্তী নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে পরে। কিং কোবরা সাপটি ওই ব্যক্তির ঘরের শিলিং- এর উপর উঠে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্যপ্রানি সংরক্ষক সুকান্ত সরকার সহ বন দফতরের আধিকারিকরা।

কিন্ত, রাতে এত বড় কিং কোবরা সাপটিকে ধরা বন দফতরের কর্মীদের দ্বারা সম্ভব হয়নি। আজ সকাল ১১ টায় বাড়ির মালিক সঞ্জয় চক্রবর্তী সেই কিং কোবরা সাপটিকে আবারো দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে খবর দেয় বন দফতরকে। অবশেষে বন দফতরের কর্মীরা এই কিং কোবরা সাপটিকে ধরে ইডেন অফ তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে ছেড়ে দেয়। তৃষ্ণা অভয়ারণ্যের অতিরিক্ত বন্যপ্রাণী সংরক্ষক সুকান্ত সরকার জানায় যে, গত এক থেকে দুই বছরে এই রকম প্রায় ৬ থেকে ৭ টি সাপ তৃষ্ণা অভয়ারণ্যের জঙ্গলে ছাড়া হয়। যারা বন জঙ্গেলে যান তাদেরকে সাবধানে চলাফেরা করার নির্দেশ দিলেন তিনি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *