এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি ব্লকের ভূষ্কা ডাঙ্গা শ্রী শ্রী নিগমানন্দ আদর্শ বিদ্যানিকেতন হাইস্কুলে। গত সোমবার থেকেই স্কুলের কমন রুমে না বসে স্কুলের মুক্ত মঞ্চে বসে এই ঘটনার প্রতিবাদ জানান শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদ জানালেও স্কুলে নিয়ম করেই ক্লাস করাচ্ছেন তারা। শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকদের জন্য থাকা কমন রুমে কোনো রকম মিটিং ছাড়াই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এমনকি সেই ক্যামেরার ফুটেজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেই ভিডিও জুম করে দেখেন বলে অভিযোগ। এমনকি সেগুলিকে পেনড্রাইভ করে বাড়ি নিয়ে গিয়েও দেখেন বলে অভিযোগ।

এই বিষয়টি জানতে পারলে নিরাপত্তা হীনতায় ভুগছেন শিক্ষক শিক্ষিকারা। মূলত ক্লাস শেষ করে কমন রুমে গিয়ে আরাম করেন শিক্ষক শিক্ষিকারা। সেখানে অনেকেই অনেক ভাবেই আরাম করেন তারা। সেই ভিডিও এইভাবে দেখার অভিযোগ তোলেন শিক্ষকেরা। তাই অবিলম্বে সিসিটিভি ক্যামেরা সরিয়ে না ফেলা পর্যন্ত তারা সেই কমন রুমে বসবেন না বলেই সাফ জানিয়ে দেন তারা। যদিও এই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।

