আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের ঘড়ঘড়িয়াতে ফোর লেন হওয়ায় ৪০০ ব্যাবসায়ীর দোকানপাট ভাঙ্গা পড়েছে। বাধ্য হয়ে ব্যাবসায়ীরা নিজস্ব উদ্যেগেই ওই এলাকায় ১২ লক্ষ টাকা ব্যায়ে তিন বিঘে জমি কিনে সরকার কে দিচ্ছেন।সেখানে আর এম সি র মাধ্যমে প্রশাসন বিল্ডিং নির্মান করে দেবে। সুষ্ঠুভাবে বাজার বসবে। বুধবার আলিপুরদুয়ার জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে স্থানীয় ব্যাবসায়ীদের নিয়ে অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে দেখা করে এই জমি প্রশাসনের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি মনোরঞ্জন দে বলেন ঘড়ঘড়িয়া এলাকাতে ব্যাবসায়ীদের এই উদ্যেগ কে সাধুবাদ জানাই। ওখানে প্রায় ৪০০ দোকানপাট ছিল।ফোর লেন হওয়ায় সমস্ত দোকান ভেঙ্গে ফেলা হয়েছে।উদ্বাস্তু হয়েছেন ব্যাবসায়ীরা। এরপর ব্যাবসায়ীরা নিজেদের গ্যাঁটের ১২ লক্ষ টাকা খরচ করে ৩ বিঘে জমি কেনেন।আর এমসির মাধ্যমে ওখানে বাজার হবে। এজন্য ওই জমি সরকার কে দান করে দেওয়ার উদ্যেগ নেয়।বিষয় টি জেনে ব্যাবসায়ীদের উদ্যেগ কে সাধুবাদ জানিয়েছেন এডিএম।পরবর্তীতে ওখানে জেলা প্রশাসন থেকে বাজার নির্মান করে দেওয়ার প্রতিশ্রুতি ও দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক।
স্থানীয় ব্যাবসায়ীদের এ ধরনের উদ্যেগে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা ফের অক্সিজেন পেল।ব্যাবসা করে নতুন করে বাঁচার পথ পেল।

