হাবরা বিধানসভার নির্বাচনী প্রচারে জোরকদমে নেমেছেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। বৃহস্পতিবার হাবরা স্টেশন চত্বরে জনসংযোগ করতে দেখা যায় তাকে। ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে দোকানদারদের কাছে হাত জোড় করে সমর্থন চাওয়া সবেতেই ছিলেন স্বতঃস্ফূর্ত।
এদিন বৃষ্টিকেও তোয়াক্কা না করে ছাতা মাথায় নিয়েই প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
এই বিষয়ে দেবদাস মন্ডল জানান, “আজ স্টেশনে জনসংযোগ করলাম। সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া মিলছে। আমি নিশ্চিত, ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব।

ভোটের আগে এমন প্রচারে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।হাবরা বিধানসভার নির্বাচনী প্রচারে জোরকদমে নেমেছেন বিজেপি প্রার্থী দেবদাস মন্ডল। বৃহস্পতিবার হাবরা স্টেশন চত্বরে জনসংযোগ করতে দেখা যায় তাকে। ট্রেন যাত্রীদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে দোকানদারদের কাছে হাত জোড় করে সমর্থন চাওয়া সবেতেই ছিলেন স্বতঃস্ফূর্ত।
এদিন বৃষ্টিকেও তোয়াক্কা না করে ছাতা মাথায় নিয়েই প্রচার চালান তিনি। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন।
এই বিষয়ে দেবদাস মন্ডল জানান, “আজ স্টেশনে জনসংযোগ করলাম। সাধারণ মানুষের কাছ থেকে খুব ভালো সাড়া মিলছে। আমি নিশ্চিত, ৫০ হাজার ভোটের ব্যবধানে জিতব।
ভোটের আগে এমন প্রচারে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *