অপরাধমূলক কর্মকাণ্ডের আগেই গ্রেফতার চার দুষ্কৃতী।শিলিগুড়ি মেট্রপলিটন পুলিশের ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশের কাছে বুধবার রাতে গোপন সূত্রে খবর আসে, পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের কাছে জড়ো হয়েছে জনা আটেক দুষ্কৃতী।
গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং।


তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়ে যায় চার দুষ্কৃতি। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান সরঞ্জাম। ধৃতদের নাম রাজেন পন্ডিত সে একটিয়াসালের বাসিন্দা। মোহাম্মদ বিপুল বিবেকানন্দ পল্লীর বাসিন্দা।। ভাষা রাজবংশী ওরফে নেদু আদর্শ পল্লীর বাসিন্দা। অপর ধৃতের নাম অরুণ ছেত্রী সালুগাড়ার বাসিন্দা। ধৃত চারজনকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া দুষ্কৃতিদের নাম তথ্য জোগাড় করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *