ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন একটি রেলের কোয়ার্টারে।

জানা গিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারী চিকিৎসার জন্য চেন্নাইয়ের উদ্দেশ্য রওনা দেন সহ পরিবার। এরপর ২১ শে মার্চ ভোরে বাড়ি পৌঁছায় দরজা খুলতেই চুরির ঘটনা সামনে আসে। বাড়ির তালা ভেঙে সমস্ত কিছু নিয়ে চম্পট দেয় চোরের দল । এরপর পানিট্যাংকি ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ পৌঁছে গোটা বিষয় টি ক্ষতিয়ে দেখে চলে যায়। তাঁর ঠিক কিছুক্ষণ পর আবার সেই ঘরের জানলা ভেঙে এক যুবক চুরির উদ্দ্যেশে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বাড়ির মালিক বিষয় টি বুঝতে পেরেই তাকে হাতে নাতে ধরে ফেলে । পড়ে আবার পুলিশকে ডেকে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *