সঞ্জয় সরকারের স্মৃতিতে রক্তদান শিবির আলিপুরদুয়ার জেলা শহরের একটি হোটেলে। ১৭ তম বর্ষ রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকার তৃণমূলের ছাত্র পরিষদের নেতৃত্ব থেকে শুরু করে সমর্থকরা। জল্পেশ থেকে ফিরে আসার পথে তার মৃত্যু হয়েছিল।

এরপর থেকেই প্রতিবছর তার স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির করা হয়। ২০০৯ সাল থেকে এই রক্তদান শিবির শুরু হয়েছিল। রক্তদান মহৎ দান এই বানীকে সামনে রেখেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কর্মকর্তাদের লক্ষ্য এদিন কম করে ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করবেন।

