চলছে শ্রাবণ মাস। মহাদেবের আরাধনায় মুগ্ধ অনেকে। হিন্দু ধর্মে শ্রাবণ অত্যন্ত পবিত্র মাস হিসেবে মনে করা হয়। শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা হয়। এই সময় প্রতি সোমবার উপবাস রাখেন অনেকে।কিন্তু কেন ? মনে করা হয় শ্রাবণ মাসের সোমবার উপবাস রাখলে সমৃদ্ধি ও সুখ আসে জীবনে। সোমবারকে শিবের প্রিয় দিন বলে মনে করা হয়।

তাই শ্রাবণ মাসের সোমবারগুলোতে উপবাস রেখে শিবপুজো করলে মহাদেব খুশি হন বলে ধর্মপ্রাণ হিন্দুদের ধারণা। এই সময় মহাদেবের যে কোনও জ্যোতির্লিঙ্গে ফল ও দুধ দিয়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী বলে বিশ্বাস করেন অনেকে। এতে মনোবাসনা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *