হরিণের মাং*স রান্না করে ভূরি ভোজের আয়োজন রায়ডাক চা বাগান এলাকায়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। ধৃতদের সোমবার তাদের আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। অভিযুক্তদের কাছ থকে উদ্ধার হয়েছে প্রায় আড়াই কিলো রান্না করা হরিণের মাংস এবং হরিণের চামরা। ঘটনাটি ঘটেছে নর্থ রায়ডাক রেঞ্জের টিয়ামারি বিটের এলাকায়।

জনাগিয়েছে রায়ডাক চা বাগানের চার নম্বর লাইনে অভিযুক্তদের বাড়ি। বাড়ির পাশের জঙ্গলে বনভোজের অয়োজন করা হয়েছিল হরিণের মাংস দিয়ে, চলছিল মাংস রান্নার কাজ। গোপনে সে খবর পৌচ্ছায় নর্থ রায়ডাক রেঞ্জের বনকর্মিদের কাছে তারপর আভিযানে নামে বনকর্মিরা। হাতেনাতে ধরে ফেলা হয় অনিল টপ্প, কৌশিক কিসপোট্টা এবং এফ্রেম মিঞ্জ নামে তিন অভিযুক্তকে। নর্থ রায়ডাক রেঞ্জ সূত্রে জানাগিয়েছে এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে তাদের খোজ চালাচ্ছে বনকর্মিরা।

