গরুর ঘড়ে মশা তারানোর জন্য আগুন জ্বেলে ধুয়া দিতে গিয়ে অগ্নিকান্ড, পুরে ছাই একাধিক বাড়ি। আগুনের মুখে আহত হয়েছে গবাদি পশুগুলিও।
মালদহের গাজোল ব্লকের বৈরগাছি ২ নং অঞ্চল এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ একাধিক বাড়ি। স্থানীয় বাসিন্দা এবং দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও অনেকগুলি বাড়ি পুড়ে যায়। তবে কারো কোনো হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে বেশ কিছু গবাদি পশু পুড়ে গিয়ে আহত হয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকদের নাম এম ডি আনিকুল, মোশারফ হোসেন,আইনুল হক,ফারিকুল ইসলাম। তারা জানিয়েছেন, আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ থেকে ৪০ লক্ষ টাকা।জানা গিয়েছে গরুর ঘরে মশা তাড়ানোর জন্য আগুন জ্বালিয়ে ধুয়া দিয়েছিলেন। এরপর সেই আগুন থেকে গরুর থাকা ঘরে আগুন লেগে একাধিক বাড়ি আগুনে ভষ্মিভূত হয়ে যায় বলে খবর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *