খোঁজো, ধরো, ফেরত পাঠাও-সোমবার এমনটাই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবীতে মালদায় আন্দোলনে নামল বিজেপি। আন্দোলনের অঙ্গ হিসেবে জেলাশাসকের দপ্তরে অবস্থান-ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল সোমবার।

এদিন এই কর্মসূচি চলে বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। অবস্থান-বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ, বিজেপি মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখার্জি, বিজেপি নেতা বিশ্বজিৎ রায়(বুলেট) মৌসুমী মিত্র সহ অন্যান্যরা। তারা সকলেই পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী পাকিস্তানী নাগরিকদের চিহ্নিত করে অবিলম্বে পাকিস্তানে ফেরত পাঠানোর দাবীতে সরব হন। এই কাজে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে সুর চড়ান বিজেপি নেতৃত্ব।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *