পূর্ব মেদিনীপুর থেকে ধূপগুড়ির কাঠুলিয়ায় শ্বশুর বাড়িতে এসে আ*ত্ম*ঘা*তি হল জামাই। শনিবার ভর সন্ধ্যায় ট্রেনে কা*টা পড়ে মৃত্যু হল সঞ্জয় কুন্ডু নামে ঐ ব্যাক্তির। তার বয়স আনুমানিক ৩৪ বছর। ঘটনাস্থলে জিআরপিএফ কর্মিরা। গত দুই দিনের ব্যবধানে ধূপগুড়িতে ট্রেনে কা*টা পড়ে মৃ*ত্যু হল দুইজনের। এদিন নর্থইস্ট এক্সপ্রেসের সামনে আচমকা চলে আসেন ওই ব্যক্তি।

এরপর ট্রেনের ধাক্কায় দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অপরদিকে গত বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির বটতলা রেল গেট সংলগ্ন এলাকায় মালগাড়ি ডাউন লাইন দিয়ে যাচ্ছিল সে সময় আচমকা এক মহিলা রেল লাইনে উঠে পড়ে।সে সময় মালগাড়ির নিচে শুয়ে পড়েছিল ঐ মহিলা।
গত দুই দিনের ব্যবধানে ধুপগুড়িতে ট্রেনে কা*টা পড়ে মৃ*ত্যু হল দুইজনের। রেল পুলিশ সূত্রে জানা গেছে আ*ত্ম*ঘা*তি হয়েছেন সঞ্জয় কুন্ডু।

