মামাতো দাদাদের সাথে কলকাতা দেখতে গিয়েছিল সাহিল। দাদা মোস্তাকিন সহ চারজনের সাথে তাদের কর্মস্থলেই বুধবার ছিল সাহিল। কাজ করার সময় আচমকাই বিল্ডিং এর ছাদ ধসে পড়ে। সাহিল সহ চাপা পড়েন বহু শ্রমিক ও

অন্যান্যরা। দীর্ঘক্ষণ ধরে উদ্ধার কার্য চালানো হয়। মোস্তাকিন সহ তার অন্যান্য সহকর্মীরা গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি থাকলেও এই দুর্ঘটনায় মৃ*ত্যু হয়েছে সাহিলের। ইতিমধ্যেই সেই মৃত্যুর খবর বাসন্তীর রামচন্দ্র খালি বাড়িতে এসে পৌঁছে যায়। মৃ*ত্যু সংবাদ বাড়িতে আসতেই সেখানে শোকের ছায়া নেমে এসেছে ।

