তালডাংরা বিধানসভার ইন্দপুরের গৌরবাজার অঞ্চলের সাতস্যগড়্যা গ্রামে বিজেপির প্রচারে দলবদলের ঘটনা ঘটে। সোমবার ওই এলাকায় প্রচারে যান তালডাংরার বিজেপি প্রার্থী সৌভিক পাত্র। সৌভিকের দাবি গৌরবাজার পঞ্চায়েতের প্রায় ২৫০ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তাদের দলে যোগ দিয়েছেন।

আরও অনেকেই আসবেন বলেও দাবি সৌভিকের। দলবদলুদের মধ্যে আনসার মণ্ডলের অভিযোগ, সংখ্যালঘুদের নানা রকম ভুল বুঝিয়ে তৃণমূল শুধু ঠকিয়ে গিয়েছে।এই সরকারের আমলে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি।তাই বিজেপিতে যোগ দেওয়া। যদিও পুরো বিষয়টি মানতে নারাজ তৃণমূল। ইন্দপুর ব্লক তৃণমূলের সভাপতি রেজাউল খান বলেন কেউ তাদের দল ছেড়ে যায়নি। ভোটের সময় এইসব নাটক হচ্ছে।

