বিধানসভা নির্বাচনের দুর্গাপুর পশ্চিমের তৃণমূলের প্রার্থী কবি দত্ত। আর নির্বাচনের আবহে মঙ্গলবার তাঁর জন্মদিন। সকাল থেকেই তার নির্বাচনী প্রচার শুরু হয় কেক কেটে। তৃণমূল কর্মী সমর্থকরা ফুলের তোড়া এবং মালা পরিয়ে শুভেচ্ছা জানান। কবি দত্ত বলেন,”আমি আপ্লুত।

সবার অগাধ ভালোবাসা অনেক আন্তরিকতা পেলাম। কেক কেটেই আমার জন্মদিন উদযাপন করেছে সকলে। ঠাকুরের কাছেও প্রার্থনা করলাম সকলে যাতে ভালো থাকে।” অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই তিনি জন্মদিনের শুভেচ্ছা কামনা করে বলেন,”জন্মদিনে ভালো থাকুন সুস্থ থাকুন। কিন্তু উনি ভুল জায়গায় পা দিয়েছেন। উনি হয়তো ফেঁসে গিয়েছেন। ২৩ তারিখের পর হয়তো ওনার মন খারাপ হবে। তাই আমার আগাম শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন।”

