সব জটিলতা কাটিয়ে নির্ধারিত প্রক্রিয়া মেনেই মনোনয়ন দাখিল করেন তিনি।

অন্যদিকে, ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্র থেকেও তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জনশীল শর্মা মনোনয়নপত্র জমা দেন। তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। প্রচুর সমর্থক মিছিল করে তাকে মনোনয়ন জমা দিতে নিয়ে আসেন, ফলে এলাকা জুড়ে নির্বাচনী আবহ আরও জোরালো হয়ে ওঠে।

