রাম নবমীর দিনে শিলিগুড়ি টিকিয়াপাড়া এলাকায় দুই বন্ধুর মধ্যে ঝামেলা জেরে মৃত্যু হল বন্ধু সুরোজ সাহানির।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৭ মার্চ রামনবমীর শোভাযাত্রার সময় সুরোজ সাহানি ও রাজেশ সাহানির মধ্যে আচমকাই কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই সময় রাজেশ ধারালো অস্ত্র দিয়ে সুরোজের পেটে আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন সুরোজ।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখানে টানা আটদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষমেশ তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে টিকিয়াপাড়া এলাকায় রাস্তায় অবরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের আশ্বাসে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার তদন্তে নেমে রবিবার ভোরে আলিপুরদুয়ারের বীরপাড়ায় তার বোনের বাড়ি থেকে অভিযুক্ত রাজেশ সাহানিকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার পুলিশ। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত করছে পুলিশ ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *