অসম-বাংলা সীমান্ত ঘেঁষা কুমারগ্রাম ব্লকের পাকরিগুড়ি এলাকায় রবিবার সকাল সাতটা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা এক ট্রেইলার গাড়ির পিছনে সজরে ধাক্কা মারে বালুপাথর বোঝাই ডাম্পার। ঘটনায় ডাম্পারের সামনের অংশ ভেঙ্গে দুমড়েমুচড়ে যায়। তবে হতাহতের কোন হদিস মেলেনি।

জানা গেছে, দিল্লি থেকে iocl এর সামগ্রী নিয়ে তিনসুকিয়ার উদ্দেশ্যে এক ট্রেইলার গাড়ি রওনা দিয়েছিল।পথেই ঘটে এই দুর্ঘটনা। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা ডাম্পারটি সজরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা সেই ট্রেলার গাড়ির পিছনে। ডাম্পারের চালক-সহচালক দুর্ঘটনা বুঝতে পেরেই গাড়ির কেবিনের ভিতরেই দুর্ঘটনার সময়েই লাফ মারে। অনেকে বলছেন, গাড়ির কেবিনের ভিতরে লাফ না দিলে চালক-সহচালকের পা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল। যদিও কিছুটা আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ির পুলিশ। চালক-সহচালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠান। এবং দুর্ঘটনা গ্রস্থ উভয়ে গাড়ি দুটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করছে।

