আমার বাড়ি তোমার বাড়ি মোথাবাড়ি-বৃহস্পতিবার এই স্লোগান তুলে ধরে জাতিধর্ম নির্বিশেষে মৈত্রীর বার্তা তুলে ধরে মালদার মোথাবাড়িতে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন মালদা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সঙ্গে ছিলেন রামনবমী উদযাপন সমিতির কার্যকরী সভাপতি কাজল গোস্বামী সহ অন্যান্যরা।

মোথাবাড়ির আক্রান্ত পরিবারের জন্য এদিন ত্রাণ সামগ্রী বিতরণের প্রাক্কালে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মালদা শহরের ফোয়াড়া মোড়ে প্রথমে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর তিনি হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে নিয়ে চা চক্রে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা দেন। এরপর তিন গাড়ি বোঝাই করে মোথাবাড়ির ঘটনায় আক্রান্ত পরিবারগুলির জন্য খাদ্য সামগ্রী পোশাক ত্রিপল সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *