বিজেপি বিধায়কের দল ত্যাগ, পাহাড়ে শক্তিবৃদ্ধি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া চমক। বিজেপি ত্যাগ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

বৃহস্পরিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজার উপস্থিতিতে বিষ্ণুপ্রসাদ ঘাসফুলের পতাকা হাতে তুলে নেয়। এই যোগদানের ফলে পাহাড়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল বলে মনে করছে রাজনৈতিক মহল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *