ট্রাফিক নিয়ম উল্লঙ্ঘনকারীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করাল পুলিশ। শনিবার অভিনব কায়দায় রাখি বন্ধন উৎসব পালন করলেন কালচিনি ট্রাফিক পুলিশের আধিকারিক ও কর্মীরা। এদিন কালচিনি চৌপথি এলাকায় ট্রাফিক পুলিশের তরফে হেলমেট বিহীন বাইক আরোহীদের দার করিয়ে রাখি পড়ানো হয়,পাশাপাশি মিষ্টিমুখও করানো হয়।

এ বিষয়ে কালচিনি ট্রাফিক ওসি রাজীব ওঝা বলেন, “উৎসব পালনের পাশাপাশি, সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম নিয়ে সতর্ক করার লক্ষ্যেই আমাদের এই কর্মসূচী ছিল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *