শিলিগুড়ির সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান দুর্ঘটনার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে। তিনি শহরের এক নামি পেট্রল পাম্প মালিকের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে খবর, সম্প্রতি সেবক রোড এলাকায় একটি দ্রুতগতির গাড়ি এক পথচারীকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


ঘটনার পর থেকেই অভিযুক্ত চালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে গাড়ির মালিকানা ও চালকের পরিচয় শনাক্ত করা হয়। এরপর অভিযানে নেমে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং পুরো ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ, ঘটনার সময় গাড়ির গতিবেগসহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *